বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামগামী বিমান হঠাৎ নামলো পাকিস্তানের করাচিতে

সৌদি আরব থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হঠাৎ পাকিস্তানে অবতরণ করেছে। বুধবার (৪ ডিসেম্বর) ভোর ৫টা ১৬ মিনিট নাগাদ বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশ বিমান এয়ারলাইনসের চট্টগ্রাম স্টেশনের সহকারী ব্যবস্থাপক তোহুরা গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সকালে তিনি বলেন, সৌদি সময় রাত ১১ টা ৩৫ মিনিটে (বাংলাদেশ ২টা ৩৫ মিনিট) জেদ্দার কিং আব্দুল্লাজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা ‘বিজি-১৩৬’ ফ্লাইটটি আজ সকাল ৯টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরনের কথা ছিল। কিন্তু একজন মহিলা যাত্রী অসুস্থ হয়ে পড়ায় ফ্লাইটটি ৫টা ১৬ মিনিটের পাকিস্তান করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’

তিনি আরও বলেন, ফ্লাইটটি আজ বুধবার সকাল ৯টায় করাচি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে, দুপুর ১টার দিকে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করবে। এরপর ক্রুদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।

ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...