শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু গ্রেপ্তার

চট্টগ্রাম নগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেবাশীষ পাল দেবু চট্টগ্রামের বন্দর এলাকার বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের ছেলে এবং সুচিন্তা বাংলাদেশ ফাউন্ডেশনের বিভাগীয় সদস্য।

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন দেবাশীষ পাল দেবু। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বন্দর থানায় মামলা রয়েছে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...