শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

টেকনাফে দুই কৃষককে অপহরণ, উদ্ধার করতে গিয়ে গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ফাঁকা গুলি ছুঁড়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই কৃষককে অপহরণ করেছে অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীরা। এ সময় সোহেল, কায়সার উদ্দিন ও মো. সাকিব নামে তিনজন গুলিবিদ্ধ হয়।

গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। অপহৃতরা হলেন– হোয়াইক্যং কম্বনিয়া পাড়ার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন ও ভুলু মিয়ার ছেলে জহির।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দলবেঁধে পাহাড়ে অপহৃতদের উদ্ধার করতে গেলে ডাকাত দল তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। অপহরণের সঙ্গে জড়িত উল্লেখ করে দুজনকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে । তিনি আরো বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহৃতদের উদ্ধার এবং ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...