শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আনোয়ারায় সোয়া ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে নগদ ১৮ লাখ টাকা।\

গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আব্দুল্লাহ আল নোমান (২৫) ও মো. আবু হানিফ (২২)। তারা দুই ভাই রায়পুর ইউনিয়নের চুন্নাপড়া গ্রামের আব্দুস সবুরের পুত্র।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদে খবর পেয়ে সেনাবাহিনীর ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাফিসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া এলাকা থেকে আব্দুস সবুরের পুত্র নোমান ও হানিফকে গ্রেপ্তার করে। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী বাবু পালিয়ে যায়। অভিযানকালে গ্রেপ্তারকৃতদের বাসা তল্লাশি চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং নগদ ১৮ লাখ টাকা জব্দ করা হয়।

জানা য়ায়, গ্রেপ্তার নোমান ও হানিফ ছাড়াও তাদের আরো ৩ ভাই রয়েছে। তাদের এক ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আরেক ভাই আনোয়ারা সরকারি কলেজে পড়েন। এলাকাবাসী জানান, সবুরের পরিবারে সবাই মাদক ব্যবসায় জড়িত।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, সেনাবাহিনীর অভিযানে দুই ভাইকে গ্রেপ্তার, ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং নগদ ১৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...