শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে বিজয় মেলার স্থান আবারও পরিবর্তন

চট্টগ্রামে বিজয় মেলার স্থান আবারও পরিবর্তন হচ্ছে। প্রথমে নগরের আউটার স্টেডিয়ামে করতে গিয়ে পরে স্থান পরিবর্তন করে জেলা প্রশাসন। এরপর রেলওয়ের মালিকানাধীন সিআরবির মাঠে মেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন সেটিও পরিবর্তন হচ্ছে। সবশেষে সিদ্ধান্ত হয়— বিজয়মেলা বসবে কাজীর দেউড়ির সেই ‘পরিত্যক্ত’ শিশুপার্কে। এদিকে বার বার মেলার স্থান পরিবর্তন হওয়ায় পিছিয়েছে উদ্বোধনও। আগামী ৯ ডিসেম্বরের মেলা শুরু হবে ১১ ডিসেম্বর।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার শাকিব শাহরিয়ার। তিনি বলেন, ‘মেলার স্থান আবারো পরিবর্তন হয়েছে। আউটার স্টেডিয়াম থেকে সরিয়ে সিআরবিতে করার কথা ছিল। পরে সেখান থেকে সরিয়ে আবার কাজীর দেউড়ির শিশুপার্কের খালি জায়গায় বসানো হচ্ছে। মেলার সময়ও পিছিয়েছে। আগামী ১১ ডিসেম্বর বিজয়মেলা শুরু হবে। মেলায় স্টল বসানোর জন্য কাজ শুরু হচ্ছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয়মেলা আয়োজনের কাজ প্রায় সেরে ফেলেছিল জেলা প্রশাসন। পরে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় প্রশাসনকে। এরপর নগরের ফুসফুস খ্যাত সিআরবিতে করার কথা জানায়। তবে ‘অজানা’ কারণে সেই স্থানেও মেলা না করার সিদ্ধান্ত হয়েছে। শেষ মেষ বিজয়মেলা হচ্ছে নগরের কাজীর দেউড়ির ‘পরিত্যক্ত’ শিশুপার্কে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী মেলা করার সিদ্ধান্ত নেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সেই হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রামেও বিজয়মেলার আয়োজন করা হচ্ছে। তবে দেশব্যাপী একদিনের মেলা হলেও চট্টগ্রামে সাত দিনব্যাপী মেলার সিদ্ধান্ত হয়। মেলার স্টল স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...