বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা প্যাথালজিক্যাল খুনি, নতুন করে গল্প সাজাচ্ছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খুনিরা নতুন করে ফিরে আসতে চাচ্ছে। যারা তাদের পুর্নবাসন করতে চায় তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে ও জীবন দিতে প্রস্তুত আছি।
সারজিস আলম বলেন, আন্দোলনে হাসপাতালেও পুলিশ ও আওয়ামী ক্যাডাররা গুলি চালিয়েছে, তারা প্যাথলজিক্যাল খুনি। তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের, রাসেল আহমেদ, খান তালাত মাহমুদ রাফি ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য তাসনিম জারা।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অং সুই প্রু মারমা, চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি সঞ্জয় সরকার ও জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে আন্দোলনে নিহতদের প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এআরই/চট্টলা২৪

