শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে আহত ১০

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে জিপ গাড়ি উলটে ১০ পর্যটক আহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউস পাড়ায় এ ঘটনা ঘটে।

সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) কনক সরকার বিষয়টি বিষয়টি নিশ্চিত করে জানান, সাজেক ভ্রমণ শেষে শনিবার সকালে খাগড়াছড়িতে ফিরছিল পর্যটকরা। হঠাৎ গাড়ি উলটে সড়কের পাশে পাহাড়ি খাদে ৩০ ফুট নিচে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা ১০ পর্যটক আহত হন। আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বল নামে চারজন গুরুতর আহত হন।

জানা গেছে, আহতদের সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা বলে জানা গেছে।

ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...