শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চান্দগাঁওয়ে মৎস্যজীবী লীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

 

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী সাদ্দাম (৩১) শনিবার (৭ ডিসেম্বর) রাতে গ্রেপ্তার হয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন।

পুলিশের তথ্যমতে, সাদ্দাম হবিগঞ্জ জেলার বাহুবল থানার কদর আলীর ছেলে। বর্তমানে তিনি হাটহাজারী ধুপফুল কলাবাগান এলাকায় বসবাস করেন এবং চান্দগাঁও মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন জানিয়েছেন, সাদ্দামকে থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...