শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ওসি প্রদীপের সাজাপ্রাপ্ত স্ত্রী চুমকির জামিন

দুর্নীতির মামলায় টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।

চুমকির জামিনে মুক্তির পথে কোনো বাধা নেই, এমনটাই জানিয়েছেন তার আইনজীবীরা। চুমকির পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং খাজা তানভীর আহমেদ।

২০২০ সালের ২৩ আগস্ট, দুর্নীতি দমন কমিশন (দুদক) ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। মামলায় তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়। ২০২২ সালের ২৭ জুলাই, চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত প্রদীপকে ২০ বছর ও চুমকিকে ২১ বছর কারাদণ্ড দেয়।

চুমকি মামলার শুরু থেকে পলাতক ছিলেন, তবে ২০২৩ সালের ২৩ মে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের শেষ দিনে তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং তখন থেকেই কারাগারে ছিলেন।

ইমন দাশ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...