শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে চসিকের অধীনে : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত হবে। রোববার (৮ ডিসেম্বর) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের গঠিত কমিটির সাথে এক বিশেষ সাধারণ সভায় তিনি এই ঘোষণা দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়ন ও জমিতে প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের জনগণের সম্পত্তি। ২০০৩ সালে চসিকের নিজস্ব ৪৭ কোটি টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়টির ভূমি কেনা হয়েছিল। তিনি জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাদের সুন্দর শিক্ষাজীবন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়টি চসিকের অধীনে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়টি জালিয়াতির মাধ্যমে দখল করা হয়েছে এবং এর দখলমুক্ত করতে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং আইনজ্ঞদের পরামর্শ নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা হবে।

সভায় উপস্থিত কমিটির সদস্যরা সর্বসম্মতভাবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে চসিকের অধীনে পরিচালনার প্রস্তাব সমর্থন করেন। সভায় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিনসহ নগরীর বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা।

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...