শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ৫ লাখ প্রতিষ্ঠানে শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি

 

চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে চতুর্থবারের মতো অর্থনৈতিক শুমারি। এই বছর ৫ লাখ ৩৮ হাজার ৫০টি খানা বা প্রতিষ্ঠানে অর্থনৈতিক সমীক্ষা চালানো হবে। শুমারি শুরু হবে আগামীকাল মঙ্গলবার এবং চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চট্টগ্রাম জেলার উপপরিচালক মো. ওয়াহিদুর রহমান রোববার (৮ ডিসেম্বর) জানান, চট্টগ্রাম জেলায় ৩ লাখ ৭৩ হাজার ১৭৯টি স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান এবং ১ লাখ ৬৪ হাজার ৮৭১টি অর্থনৈতিক সম্পন্ন খানা তথ্য সংগ্রহ করা হবে। তিনি বলেন, এবার সম্পূর্ণ শুমারি ডিজিটাল প্ল্যাটফর্মে কম্পিউটার এসিস্ট পার্সোনাল ইন্টারভিউ (সিএপিআই) পদ্ধতিতে পরিচালিত হবে। তথ্য সংগ্রহকারীরা মোবাইল ডাটা ম্যানেজমেন্ট (এমডিএম) সিস্টেমের মাধ্যমে ট্যাব ব্যবহার করে তথ্য সরাসরি সার্ভারে জমা দেবেন।

তিনি আরও জানান, এই ডিজিটাল পদ্ধতির ফলে শুমারি শেষ হওয়ার পর দ্রুত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে, যা অতীতে কখনো সম্ভব ছিল না। শুমারির তথ্যের ভিত্তিতে ‘স্ট্যাটিজিক্যাল বিজনেস রেজিস্টার’ প্রণয়ন করা হবে এবং এটি বিভিন্ন অর্থনৈতিক জরিপের জন্য ফ্রেমওয়ার্ক হিসেবে ব্যবহৃত হবে।

এদিকে, শুমারির জন্য ইতোমধ্যে ৩ হাজার ৯৬৩ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সঙ্গে ১১৯ জন আইটি সুপারভাইজার, ৭৬০ জন সুপারভাইজার, ১১৯ জন জোনাল অফিসার এবং ৯ জন জেলা শুমারি সমন্বয়কারী কাজ করবেন।

এর আগে, ৫ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ১১৯টি কেন্দ্রে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে সর্বশেষ ৫৪ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...