সন্দ্বীপ প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে প্রাথম বারের মত রোপা আমন ধান ফসল জমিতে থাকাকালে সরিষা ফসলের আবাদে বীজ বোনা হয়েছে । কৃষি বিভাগের রিলে ফসল আধুনিক প্রযুক্তির মাধ্যমে এ পদ্ধতিতে বিভিন্ন মাঠে আগ্রহী কৃষকেরা এর আবাদে সরিষা বীজ ছিটিয়ে বুনছেন। জানা গেছে, উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর থেকে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ মাধ্যমে সন্দ্বীপ অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পে এবারে প্রাথম বারের মত সারিকাইত ইউনিয়নের দক্ষিণ অঞ্চলে মাঠে রিলে ফসল (আমন ধান-সরিষা) প্রদর্শনী প্লট করা হয়েছে। উপজেলার সারিকাইত ইউনিয়নের দক্ষিণে বিশাল মাঠের ৫০ একর জমি নিয়ে করা প্রদর্শনী প্লটের রোপা আমন ধান ফসলের এরই মধ্যে ধান পেকে ওঠছে। আর কদিনের মধ্যে ধান কাটা শুরু হবে বলে জানা গেছে।
সারিকাইত ইউনিয়নের কৃষক রেজাউল করিম (৫০) জানান সন্দ্বীপ উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে ৫০ বিঘা জমিতে বারী-১৮ জাতের সরিষা বীজ রোপা আমন ধান ফসলের মাঝে বুনেছি। একটি ফসল থাকতে আরেকটি ফসল কিভাবে উৎপাদন করতে হবে এ পদ্ধতি কৃষি অফিসার শিখে দিছে, এ সরিষা সম্পন্ন বিনা খরচে পেয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন বলেন
সন্দ্বীপে প্রাথম বারের মত তেল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে সরিষা আবাদ বৃদ্ধির বিভিন্ন কৌশলের অংশ হিসেবে বিনা চাষে ধানের জমিতে সরিষা আবাদ করা হচ্ছে।
সন্দ্বীপ উপজেলায় প্রতি ব্লকে এই কার্যক্রমের অংশ হিসেবে সারিকাইত ইউনিয়নে কৃষক কাজী রেজাউল করিম এর জমি ও আশেপাশের আর ১০ জন চাষীর জমিতে সরিষা বীজ ছিটানো হয়।
রিলে পদ্ধতিতে অর্থাৎ ধান কাটার ১০/১৫ দিন পূর্বেই জমিতে সরিষা বীজ ছিটিয়ে দেয়া হয় যাতে সময় ও খরচ দুটোই বেচে যায় এবং পরবর্তী ফসল চাষের সময় সাশ্রয় হয়।উপজেলায় এভাবে রিলে পদ্ধতিতে সরিষা আবাদ করা গেলে ভবিষ্যতে তেলের চাহিদা পূরনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

