সন্দ্বীপ প্রতিনিধি
চট্টগ্রামের সন্দ্বীপে অবৈধভাবে জমি থেকে মাটি কাটার অপরাধে রুবেল প্রকাশ ননাই নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার আমানউল্লাহ ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন জমিতে মাটি কাটার দায়ডি এ দণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অং ছিং মারমা এবং বাংলাদেশ নৌবাহিনীর সন্দ্বীপ কন্টিনজেন্ট কমান্ডারের প্রতিনিধি দল।

রুবেল আমানউল্লাহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহরাবের পুত্র। অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু এবং মাটিভর্তি একটি ট্রলি জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা বলেন, “অবৈধ মাটি কাটার তথ্য পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি খেকোকে আটক করা হয়। এ ধরনের কার্যক্রম জনস্বার্থে অব্যাহত থাকবে।”

