শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি ২ ট্রলার নিয়ে যাওয়ার ঘটনায় সহযোগিতা চাইল মালিক প্রতিষ্ঠান

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে দুটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। এফবি মেঘনা ৫ ও এফবি লায়লা ২ নামের ট্রলার দুটিতে মোট ৭৯ জন নাবিক ও জেলে ছিল। এই ঘটনায় ট্রলারের মালিক প্রতিষ্ঠান সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রাম অফিসে চিঠি দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে।

গতকাল সোমবার দুপুরে সুন্দরবনের কাছে বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটি নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রামের পরিচালক মো. আব্দুস সাত্তার বলেন, ঘটনাটি সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে সুন্দরবনের কাছে বাংলাদেশের জলসীমায় ঘটেছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে নৌবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...