শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

টোল প্লাজায় বাস তল্লাশি, ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

 

চট্টগ্রামের কর্ণফুলী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১,৯৫০ পিস ইয়াবাসহ স্টার লাইন পরিবহনের এক বাসের যাত্রীকে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শাহ আমানত সেতুর টোল প্লাজায় এ অভিযান চালানো হয়। বুধবার (১১ ডিসেম্বর) র‌্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. রুহুল কাদের (৪৪), যিনি কক্সবাজার সদরের কুতুবদিয়া পাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, টোল প্লাজার কাছে চেকপোস্ট স্থাপন করে স্টার লাইন পরিবহনের বাসে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে এক যাত্রী পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ১,৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকসহ আটককৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেক্স রিপোর্ট

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...