শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ওকালতনামা না থাকায় চিন্ময়ের জামিন আবেদন খারিজ

 

ওকালতনামা না থাকায় চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন গ্রহণ করেনি আদালত

বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিনের আবেদন ওকালতনামা না থাকায় গ্রহণ করেনি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। বুধবার (১১ ডিসেম্বর) বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন।

চিন্ময়ের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ মামলার শুনানি এগিয়ে আনা, নথি উপস্থাপন এবং জামিন আবেদনসহ তিনটি দরখাস্ত জমা দেন। তবে সেসময় চট্টগ্রাম বারের কোনো আইনজীবী তার সঙ্গে উপস্থিত ছিলেন না এবং ওকালতনামা ও ফাইলিং আইনজীবীর লিখিত অনুমতি না থাকায় আদালত সব দরখাস্ত নামঞ্জুর করেন।

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে গত ৩১ অক্টোবর ফিরোজ খান নামে এক ব্যক্তি রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন। ২৫ নভেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

এ মামলায় জামিনের শুনানির সময় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে। এই হত্যার ঘটনায় জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তী জামিন শুনানির তারিখ আগামী ২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...