শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সন্দ্বীপকে দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর ঘোষণা

 

চট্টগ্রামের সন্দ্বীপকে দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর হিসেবে ঘোষণা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা বুধবার (১১ ডিসেম্বর) গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

নতুন এ নদীবন্দর পরিচালনার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দরের সংরক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে নদীবন্দরের সীমানা নির্ধারণে সন্দ্বীপ দ্বীপের চারপাশের তীরবর্তী সাধারণ ভরাকটালের সময় সর্বোচ্চ পানির স্তর থেকে ভূ-ভাগের দিকে ৫০ মিটার পর্যন্ত এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার খালগুলোও এই নদীবন্দরের আওতাধীন থাকবে।

এ ঘোষণা অনুযায়ী, দেশে মোট নদীবন্দরের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪টি। এর মধ্যে চারটি বড় নদীবন্দর হলো ঢাকা (সদরঘাট), নারায়ণগঞ্জ, চাঁদপুর ও বরিশাল। এছাড়া, ঢাকার পানগাঁও রয়েছে কন্টেইনার টার্মিনাল নদীবন্দর হিসেবে।

ডেক্স রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...