দুর্নীতি ও ক্লেপ্টোক্রেসি রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে ‘ট্রান্সন্যাশনাল রেসপন্সেস ফর করাপশন অ্যান্ড ক্লেপ্টোক্রেসি’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) নগরীর হোটেল সৈকতে রুরাল অ্যান্ড আরবান পুওরস অ্যাডভান্সমেন্ট (রূপসা) আয়োজিত এই কর্মশালায় বক্তারা দুর্নীতি ও ক্ষমতাকাঠামোর সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, দুর্নীতি যদি ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তবে তা একটি রাষ্ট্রে চোরতন্ত্র বা ক্লেপ্টোক্রেসির সৃষ্টি করে। এই ধরনের শাসনব্যবস্থা দুর্নীতিকে দীর্ঘস্থায়ী করে এবং বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি করে। স্বাধীনতার পর থেকে দেশে সম্পদ পাচার ও লুটপাটের সঙ্গে জড়িতরা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েছে। তাদের শাস্তির পরিবর্তে পুরস্কৃত করা হয়েছে, যা সমাজে দুর্নীতির শিকড় গভীরতর করেছে।

কর্মশালার কার্যক্রম ও অংশগ্রহণকারীরা
কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৮ জন যুব প্রতিনিধি অংশ নেন। তারা দলীয় কর্মপরিকল্পনা ও নীতিমালা সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করেন এবং দুর্নীতি প্রতিরোধে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দেন।
প্রধান আলোচক ও প্যানেলিস্টরা
রূপসার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডলের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপসার পরিচালক (কর্মসূচি) শেখ মোস্তাফিজুর রহমান।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হান্নান আলম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব নন্দী বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি ইয়াসির সিলমী
চট্টগ্রাম জজকোর্টের এডিশনাল গভর্নমেন্ট প্লিডার অ্যাডভোকেট নুরুদ্দীন আরিফ চৌধুরী কর্মশালায় অংশগ্রহণকারী যুব প্রতিনিধিরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। তারা বলেন, দেশব্যাপী একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের ভূমিকা অপরিহার্য। কর্মশালা শেষে সততার অঙ্গীকারনামা পাঠ ও দুর্নীতি প্রতিরোধে প্রতিশ্রুতি দিয়ে কর্মসূচি শেষ হয়।
এই কর্মশালা আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরই)-এর আর্থিক সহায়তায় আয়োজিত হয়।
ডেক্স নিউজ/ইমন দাশ

