শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের পুলিশ সুপার পদে আবু সায়েম

চট্টগ্রামের নতুন পুলিশ সুপার আবু সায়েম প্রধান

গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আবু সায়েম প্রধান চট্টগ্রামের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, পুলিশের বিভিন্ন শাখায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রংপুরে পুলিশ সুপার হিসেবে আবু সাইম, ময়মনসিংহে কাজী আখতার উল আলম, দিনাজপুরে জাকির হোসেন, বরিশালে শরিফ উদ্দীন, রাজশাহীতে ফারজানা ইসলাম, গাজীপুরে ড. চৌধুরী মো. যাবের সাদেক, মানিকগঞ্জে ইয়াছমিন খাতুন, গাইবান্ধায় নিশাত অ্যাঞ্জেলা, হবিগঞ্জে আসলাম শাহাজাদা, ব্রাহ্মণবাড়িয়ায় এহতেশামুল হক এবং নওগায় মোহাম্মদ সাফিউল সারোয়ারকে পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...