শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে লায়ন আসলাম চৌধুরীর আর্থিক সহায়তা ও পরিদর্শন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগরের ইমান আলী মৌলভীর বাড়িতে অগ্নিকাণ্ডে ৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৬ পরিবারের ঘর পুড়ে একেবারে নিঃস্ব হয়ে যায়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক অনুদান দেন।

এ সময় তিনি বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অত্যন্ত অসহায়, তারা সবকিছু হারিয়েছে। আমি সরকারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের তাদের বাড়ি পুনর্নির্মাণে সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি।”

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ ছলু, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোরসালিন, কৃষকদল চট্টগ্রাম উত্তরজেলার সভাপতি বদিউল আলম বদরুল, রবিউল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম, সদস্য সচিব কোরবান আলী সাহেদ, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মনসন আলী, সহ-সভাপতি মহসিন প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৮:৩০ টার দিকে সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওয়াটার হিটার থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়।

স্থানীয়রা জানান, ওয়াটার হিটারের সাহায্যে পানি গরম করার সময় সুইচ বন্ধ না করায় বিদ্যুৎ সংযোগের কারণে আগুন লেগে যায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মূল্যবান আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...