শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চিন্ময়ের জামিন শুনানির আবেদন করেছে আইনজীবী রবীন্দ্র ঘোষ

আলোচিত রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য আবেদন করেছেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে আইনজীবী রবীন্দ্র মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে এ আবেদন জমা দেন। আদালত সূত্রে জানা গেছে, আদালত আবেদন গ্রহণ করে দুপুরের পর শুনানির জন্য সময় ধার্য করেছেন বলে।

সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন, ‘আজকে নতুন করে আগাম শুনানির আবেদন করেছি। দুপুরের ২টার পর শুনানি হওয়ার কথা আছে।’

এর আগে বুধবার চিন্ময় ব্রহ্মচারীর হয়ে মামলা লড়তে আদালতে দাঁড়িয়ে তিনটি আবেদন করেন। কিন্তু তাঁর ওকালতনামা আর আসামিপক্ষের লিখিত কোনো আবেদন না থাকায় সব নাকচ করে দেন আদালত।

এদিকে আলোচিত এ মামলার কার্যক্রম ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরেজমিনে সকাল ১১টার দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। এছাড়া আদালতের আশপাশের এলাকায়ও বাড়ানো হয়েছে নজরদারি। আদালতে প্রবেশমুখেই পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা লক্ষ্য করা গেছে।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...