শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

টেলিগ্রামে ভিআইপি সিক্রেট গ্রুপ খুলে চাঁদাবাজি ও লুটপাট: ডবলমুরিং থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৫

 ডবলমুরিং থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৫চট্টগ্রামে টেলিগ্রামে ‘ভিআইপি সিক্রেট গ্রুপ’ খুলে ফাঁদে ফেলে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়ার সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ রানা ও সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদারের তত্ত্বাবধানে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ কাজী রফিক আহাম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃতরা হলেন তানজিল আক্তার নাবিলা আক্তার হ্যাপি (২০) শামীমা আক্তার (৩৬) মো. সাদেক হোসেন বাপ্পি (২২) মেহেদী হাসান প্রান্ত (১৫)।

পুলিশ জানায়, গত ৬ নভেম্বর ভুক্তভোগী চা-পাতা ব্যবসায়ীর সঙ্গে নাবিলা আক্তার হ্যাপির পরিচয় হয়। এরপর ৯ ডিসেম্বর রাতে কৌশলে তাকে বাসায় নিয়ে আসে হ্যাপি। সেখানে বাকি আসামিদের সহায়তায় ব্যবসায়ীকে আটক রেখে ১২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রাণে হত্যার হুমকি দেয়া হয়।আসামিরা ভুক্তভোগীর কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অবশিষ্ট টাকা আনার জন্য তাকে ছেড়ে দেয়া হয়।

১০ ডিসেম্বর বিকাল থেকে ভুক্তভোগীকে ফোন করে চাঁদার বাকি টাকা আনতে চাপ দিতে থাকে চক্রটি। পরে ভুক্তভোগী বিষয়টি পুলিশকে জানালে ১১ ডিসেম্বর রাত ২টায় পাঠানটুলী এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

অভিযানে আসামিদের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।ডবলমুরিং থানার ওসি কাজী রফিক আহাম্মদ জানান, চক্রটি দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...