শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সন্দ্বীপ নৌ-রুটে ১৩০ যাত্রী নিয়ে সাগরে বিকল সার্ভিস বোট

সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতাঃ  সীতাকুণ্ডের কুমিরাঘাট থেকে সন্দ্বীপ যাওয়ার পথে সাগরে যাত্রীবাহী একটি সার্ভিস বোট বিকল হয়ে পড়ে। বোটে ছিলেন ১৩০ জন যাত্রী। প্রায় এক ঘন্টা পর অন্য আরেকটি বোট গিয়ে বোটটি উদ্ধার করে সন্দ্বীপ ঘাটে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল চারটার দিকে কুমিরাঘাট থেকে যাত্রীবাহী একটি সার্ভিস বোট সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়। বোটটি সমুদ্রের মাঝ বরাবর যাওয়ার পর ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। বিকল হয়ে পড়া বোটের চালক মোবাইল ফোনের মাধ্যমে ঘাটের ম্যানেজারকে বিষয়টি জানালে অপর আরেকটি বোট গিয়ে ভাসমান অবস্থা থেকে বোটটি উদ্ধার করে সন্দ্বীপ উপকূলে নিয়ে যায়। তবে এই ঘটনায় কোন হতাহত হননি।

কুমিরা ঘাটের ইজারাদার জগলুল হাসান নয়ন বলেন,’বিকাল ৪ টায় ছেড়ে যাওয়া একটি সার্ভিস বোট সমুদ্রে বিকল হয়ে পড়লে আরেকটি বোটের সাহায্যে এটিকে টেনে সন্দ্বীপ নিয়ে যাওয়া হয়। যাত্রীরা সবাই সুস্থ রয়েছেন।’

কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, কুমিরা ঘাট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বোট সন্দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় হঠাৎ ওই বোটের ইঞ্জিল বিকল হয়। এতে ১৩০ যাত্রী ছিলেন। পরে ঘাট কর্তৃপক্ষের সাহায্যে অন্য বোটের সাহায্যে উদ্বার করা হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...