চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচরে শুক্রবার(১৩ ডিসেম্বর) সকালে
ড. মো: আকবর হোসাইন বহুমুখী একাডেমি উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।
একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মোঃ আকবর হোসাইন সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা , উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, কৃষি ব্যাংক ব্যবস্থাপক মুঃ আক্তারুজ্জামান সুজন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম, আহসান জামিল পলিটেকনিক ইনিস্টিউটের অধ্যক্ষ কামরুল হাসান, ইউপি সদস্য আবদুর রহিম প্রমূখ।
এ আর ইমন/চট্টলা২৪

