চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুর থেকে ছমুনা খাতুন (৮০) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুন্দরপুর ইউনিয়নের কাজিরখীল এলাকার মৃত বক্স চৌধুরীর স্ত্রী।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বারৈয়ারহাট মসজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যদের বরাতে তিনি জানান, ছমুনা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই ঘর থেকে বের হয়ে কিছুদিন পর ফিরে আসতেন। তিন দিন আগে তিনি ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি।মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

