শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল স্থানীয় সমাজ কমিটির সভাপতির

কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে আব্দুল হক (৪৫) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আজ শনিবার ভোরে রাজারকুল ইউনিয়নের সোনাইছড়ি এলাকার চিকন ছড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক রাজারকুল ঢালারমূখ গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে এবং স্থানীয় সমাজ কমিটির সভাপতি ছিলেন।

নিহতের ছেলে রিফাত হোসেন জানান, ভোরে ধান আনতে বাসা থেকে বের হওয়ার সময় বন্যহাতির আক্রমণের শিকার হন তাঁর বাবা। হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, “কয়েকদিন ধরে ওই এলাকায় বন্যহাতির আতঙ্ক বিরাজ করছে। হাতিগুলো লোকালয়ে নেমে এসে ঘরবাড়ি ও জানমালের ক্ষতি করছে। নিহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক।”

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানিয়েছেন, নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...