শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ৭১ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামে ৭১ কেজি গাঁজা এবং এক বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের মনির উদ্দিন (২৪), মো. ভুট্ট (১৯), নগরীর বায়েজিদ এলাকার মো. সুমন (২৭), মো. মহিন প্রকাশ কালু (৩০), এবং সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার মো. শরিফুল ইসলাম সুমন (৩০)। শুক্রবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রামের ফেনী ফতেহপুর ও নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) র‍্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ফেনী ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজা এবং এক বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ আরও তিনজনকে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...