শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোচনা সভা

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটন।

আলোচনায় অংশ নেন প্রেস ক্লাবের প্রবীণ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন কাদেরী শওকত, দৈনিক কালের কণ্ঠের প্রধান মুস্তফা নঈম, প্রেস ক্লাব সদস্য মো. শহিদুল ইসলাম ও সাইফুল্লাহ চৌধুরী।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসস চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ এবং সাধারণ সম্পাদক সালেহ নোমান।

বক্তারা ১৯৭১ সালের নির্মম হত্যাকাণ্ডের জন্য দায়ীদের পরিচয় উন্মোচনে একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানান। পাশাপাশি, তারা জুলাই বিপ্লবে ছাত্র-জনতার নেতৃত্বে জাতীয় ঐক্যের যে উদাহরণ সৃষ্টি হয়েছে, তার আলোকে ভবিষ্যতে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...