শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পাহাড়তলীতে সংঘর্ষের সময় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানার পুলিশ ত্রাস সৃষ্টির সময় দুই ব্যক্তিকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।

১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানার পুলিশ জানতে পারে যে, পূর্বের টাকাপয়সা লেনদেন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়তলী থানাধীন আব্দুল লতিফ সড়কের মাইট্টাইল্যা গলি এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষে জড়িত ছিল পাহাড়তলী থানার জাবেদ গ্রুপ এবং হালিশহর থানার মোহাম্মদ আলী গ্রুপের প্রায় ৪০-৫০ জন সদস্য।

সংবাদ পেয়ে পাহাড়তলী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ দেখে উভয় গ্রুপ পালানোর চেষ্টা করলে স্থানীয় জনগণের সহায়তায় ঘটনাস্থল থেকে মোহাম্মদ আলী (২৪) এবং মোঃ সুজন (২৪) কে আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি আভিযানিক দল পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আটককৃতদের কাছ থেকে একটি যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা এবং একটি লোহার রড় উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা এলাকায় আধিপত্য বিস্তার এবং শোডাউন করার জন্য অস্ত্র নিয়ে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...