শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে উপচে পড়া ভিড়: পর্যটনকেন্দ্রে আনন্দ, হোটেলে দুর্ভোগ

শীত উপেক্ষা করে লাখো পর্যটকের ভিড় জমেছে কক্সবাজারে। বার্ষিক পরীক্ষা শেষ হওয়া ও সাপ্তাহিক ছুটির ফলে সমুদ্র সৈকত, লাবণী বিচ, হিমছড়ি, ইনানীসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। মহেশখালী ও পেচারদ্বীপেও ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।

পর্যটকের ঢলের কারণে হোটেল-মোটেলগুলোতে রুমের সংকট দেখা দিয়েছে। মধ্য জানুয়ারি পর্যন্ত অনেক হোটেলের রুম আগেই বুক হয়ে গেছে। তবে সরাসরি রুম না পেয়ে দালালদের মাধ্যমে অতিরিক্ত ভাড়া দিয়ে রুম বুকিং করতে হচ্ছে। অভিযোগ উঠেছে, হোটেল মালিকরা স্বাভাবিক ভাড়ার চেয়ে তিনগুণ বেশি ভাড়া আদায় করছেন।

সাইমন বিচ সংলগ্ন সি ক্রাউন, রামাদা ও সাইমন হোটেলসহ অন্যান্য বড় হোটেলগুলোতে রুম পাওয়া কঠিন হয়ে পড়েছে। একই চিত্র কলাতলী পয়েন্টের রয়েল বিচ রিসোর্ট, সি প্যালেস, লং বিচ ও লাবণী পয়েন্টের হোটেলগুলোর।

খাবারের দাম দ্বিগুণের বেশি বৃদ্ধি পাওয়ায় পর্যটকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, প্রতিবাদ করলে হয়রানির শিকার হতে হচ্ছে। এ বিষয়ে প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের কার্যকর ভূমিকার অভাব রয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। পর্যবেক্ষণ টাওয়ার ও নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। তবে পর্যটকদের নিরাপত্তা ও ভোগান্তি দূরীকরণে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...