শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের দুয়ার উন্মুক্ত : বিজয় দিবসে খাগড়াছড়িতে পর্যটকদের ভিড়

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য বিনামূল্যে উন্মুক্ত করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা, এবং পার্বত্য জেলা পরিষদের হর্টিকালচার পার্কে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক চন্দ্র কিরণ ত্রিপুরা বলেন, “সকাল থেকেই পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী টিকিট ছাড়াই সবাই এই নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে পারছেন।”

এই উদ্যোগে স্থানীয় পর্যটন কেন্দ্রগুলোতে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং পর্যটকরা এই সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত।

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...