শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারীতে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে হাটহাজারী পৌরসভার কনক কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত পাঁচজন নেতাকর্মী।

আহতদের অভিযোগ ,ব্যারিস্টার শাকিলা ফারজানার অনুসারীরা বিজয় দিবস উপলক্ষে কনক কমিউনিটি সেন্টারে একটি আলোচনা সভার আয়োজন করে৷ দুপুরে বিএনপি’র কেন্দ্রীয় নেতা মীর হেলালের অনুসারীরা অতর্কিত হামলা চালায়। তারা কমিউনিটি সেন্টারে গেট ও সমাবেশ স্থলে হামলা ও ভাঙচুর করে। এ সময় তারা নেতাকর্মীদের ধাওয়া দিয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে পাঁচজন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানতে চাইলে ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, ‘ মহান বিজয় দিবসের আলোচনা সভায় দিনে দুপুরে হামলার মাধ্যমে  দলের নেতাকর্মীদের আহত করা  চরম ধৃষ্টতা। কমিউনিটি সেন্টারের মুল সড়কে পুলিশের উপস্থিতি থাকলেও তাদের নিরবতা জনমনে ভিন্নবার্তা দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা অনুযায়ী আমরা নেতাকর্মীদের শান্ত করেছি, পরিস্থিতি সামাল দিয়েছি। দলের নীতিনির্ধারকদের জানিয়েছি, আশি করছি তারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।   ‘

প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে হাটহাজারী বিএনপি দলের প্রয়াত নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ও ব্যারিস্টার মীর হেলাল – দুটি ধারায় বিভক্ত হাটহাজারী বিএনপি। আওয়ামী লীগের শাসনামলে ষড়যন্ত্রের শিকার হয়ে এক বছর কারাবাস শেষে যুক্তরাজ্যে পাড়ি দেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। দেশে ফিরে দলের কর্মসূচিতে ফের সক্রিয় হয়েছেন তিনি।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...