সীতাকুণ্ড প্রতিনিধি: ফৌজদারহাট কে. এম. উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার এলাকায় সংঘর্ষে আহতরা সবাই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। আহতদের মধ্যে তারেক, মামুন, ইদ্রিস, সাহেদ, সিরাজ, মেহেদী, রাশেদ, ফাহিমসহ আরও অনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন অভিযোগ করেন, “জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আমরা র্যালি নিয়ে গেলে রোকন মেম্বারের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার পর আমার বাড়িতে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়। ১০০ ভরি স্বর্ণালংকার ও ৩২ লাখ টাকা লুট করা হয়েছে।”
অন্যদিকে সলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহেদ উল হাসান পাল্টা অভিযোগ করেন, “কেএম স্কুল মাঠে বক্তব্য দেওয়ার সময় মহিউদ্দিনের লোকজন আমার ওপর হামলা চালায় এবং পাথর ছোড়ে। পরে আমার ভাই ও চাচাতো ভাইকে মারধর করা হয়।”
সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান জানান, “সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। মহিউদ্দিনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করা হলেও এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
ইমন দাশ/চট্টলা২৪

