শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ফটিকছড়িতে বিএনপি নেতা বাহারের সামনেই লাঞ্চিত হলেন ভূমি কর্মকর্তা

চট্টগ্রামের ফটিকছড়িতে বিজয় দিবসে অনুষ্ঠানে  ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহারের উপস্থিতিতে তার অনুসারীদের হাতে লাঞ্চিত হয়েছেন উপজেলা ভূমি কর্মকর্তা মেজবাহ উদ্দিন।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বরের মূল ফটকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের নেতৃত্বে বিএনপির একটি অংশ মিছিল নিয়ে উপজেলার মূল ফটকের সামনে এলে ফটক বন্ধ থাকায় বাধার মুখে পড়েন। এসময় বিএনপির নেতাকর্মীরা ফটকের তালা ভাঙার চেষ্টা করেন। পরে কিছু উশৃঙ্খল কর্মীরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে উপজেলা প্রশাসনের  কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডায় জড়ান। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এসময় ফটিকছড়ি থানার ওসি নূর আহমদের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাঞ্ছিত হন। উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ আনা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘জাতীয় দিবসে এমন ঘটনা দুঃখজনক। উশৃঙ্খল কর্মীদের কারণে এমন ঘটনা ঘটেছে। পরে বিএনপি নেতারা দুঃখ প্রকাশ করেছেন।’

জানতে চাইলে উপজেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, ‘শৃঙ্খলিত বৃহৎ একটি দলের কোন কর্মী প্রশাসনের সাথে বিমাতাসুলভ আচরণ করা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার।’

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান চৌধুরী দিপু বলেন, ‘বিভিন্ন সরকারি দিবসে আওয়ামী লীগের আমলে মূল ফটক খোলা রাখলেও এখন মূল ফটক বন্ধ রাখা প্রসাশনের ধৃষ্টতা। এটি কোনভাবেই কাম্য নয়। আমরা বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছি।’

এ বিষয়ে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সরওয়ার আলমগীর বলেন, মুল ফটকে তালা ভাঙা নিয়ে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে।  অনভিপ্রেত পরিস্থিতির জন্য অতি উৎসাহী বিএনপি নেতারা দায়ী। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।এ বিষয়ে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সরওয়ার আলমগীর বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের এমন বিব্রতকর ঘটনা দলের ইমেজ ক্ষুণ্ন করেছে। শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের দলের নেতাকর্মীদের কাছে এমন আচরণ অপ্রত্যাশিত। অনভিপ্রেত পরিস্থিতির জন্য দায়ী অতি উৎসাহী বিএনপি দায়ীদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া জরুরি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘সরকারি কর্মকর্তাকে নাজেহাল করার ঘটনাটি অতিরিক্ত ভিড়ে সামান্য ভুল বুঝাবুঝি। পরে সেটি সমাধান করে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার মো. মুজাম্মেল হক চৌধুরীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এই কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...