শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক এমপি নদভী কারাগারে

লালবাগের আজিমপুরে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন। এর আগে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি জোনাল টিম ডিবির সদস্য সাজ্জাদ হোসেন তাকে আদালতে উপস্থাপন করলে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ। ঘটনার পর তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৫২ জনকে আসামি করা হয়।

 

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...