শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সড়কবাতি কাণ্ডে চসিক থেকে ঝুলন দাশ বহিষ্কৃত, পাবেন ৯০ দিনের বেতন

চট্টলা২৪ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের সময় সড়কবাতি নেভানোর ঘটনায় বিতর্কিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী প্রকৌশলী ঝুলন কুমার দাশকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী, ঝুলন ৯০ দিনের বেতন নগদে পাবেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, চসিক কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯-এর ৬৪(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে জনস্বার্থে অপসারণ করা হয়েছে। এ আদেশ ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

চসিক সূত্র জানিয়েছে, গত ৮ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে রংপুর সিটি কর্পোরেশন থেকে ঝুলনকে চসিকে বদলি করা হয়। তবে তাকে চসিকে কোনো দায়িত্বে দেওয়া হয়নি। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

এর আগে, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় সড়কবাতি বন্ধ করার অভিযোগে ঝুলন দাশের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অভিযোগের প্রেক্ষিতে চসিক তাকে সাময়িক বরখাস্ত করে এবং ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে সড়কবাতি বন্ধের ঘটনায় ঝুলন দাশের গাফিলতির প্রমাণ পাওয়া যায়।

স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চসিককে দায়িত্ব দেওয়া হয়। চসিকের তদন্ত শেষে তার অপসারণ নিশ্চিত করা হয়।

এ আর ইমন/ইমন দাশ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...