শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে বৈষাম্য বিরোধী আন্দোলনে জড়িত থাকা জসিম উদ্দীনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীতে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যার শিকার যুবকের নাম জসিম উদ্দীন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯ টার দিকে বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। পরে বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, জসিম উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তবে জসিমের পরিবারের অভিযোগ বিএনপির রাজনীতি সাথে সম্পৃক্ত থাকায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের চাচা বশির আহমদ জানান, ময়লার ডিপোর সাথে তাদের বাসা। ডিপোতে নষ্ট ভাত ফেলানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। মূলত আমার ভাতিজা বিএনপি নেতা খসরুর গ্রুপের রাজনীতি করতো। বিএনপি করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, ধারালো কোনো অস্ত্র দিয়ে জসিমের গলার এক পাশে আঘাত করার ফলে হয়তো শ্বাস নালি কেটে যায়। পরে চিকিৎসাধীন অবস্থার আজ বুধবার সকালে তার মৃত্যু হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...