শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ কমিটি বিলুপ্ত ঘোষণা

সীতাকুণ্ড সংবাদদাতাঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন বিএনপিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের ১১টি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এই কমিটিগুলো বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ইউনিয়নে রাজনৈতিক সকল কর্মসূচিও স্থগিত থাকবে বলেও জানানো হয়েছে দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে।

সোমবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. কমল কদর এবং সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার বিজয় দিবসের অনুষ্ঠানে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহি উদ্দিনের সমর্থকদের সঙ্গে সাধারণ সম্পাদক জাহিদুল হাসান ও সাবেক মেম্বার রোকন উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২০ জনের অধিক দলীয় নেতা কর্মি আহত হয়।

এসময় মহিউদ্দিনের বসত বাড়িতে হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক জাহিদুল হাসান ও সাবেক মেম্বার রোকন উদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে। এছাড়া সাধারণ সম্পাদকের ব্যবহৃত গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে সভাপতি সমর্থকদের বিরুদ্ধে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়ন বিএনপি এবং ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিয়ন কমিটি-বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, মহিলা দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও জাসাসের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন বলেন, বিএনপির সাবেক যুগ্ন মহাসচিব ও চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লায়ন আসলাম চৌধুরীর নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এ আর ইমন/মোসলেহ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...