শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নারীর দিকে চোখ তুলে তাকালে আপার তৈরি আয়না ঘরে লটকানো হবে

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির শিক্ষার্থী সাদিয়া জাহান বলেছেন, ’জুলাই অভ্যুত্থানের পরে মেয়েদেরকে ফেইসবুকে হয়রানি করা হচ্ছে। নারীদের কে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এসব নিয়ে কেউ কিছু বলছে না। কিন্তু জুলাই অভ্যুত্থানে নারীরা সামনে থেকে ভাইদের সহযোগিতা করেছে। যদি নারীদের উপর চোখ তুলে তাকানো হয় আপার তৈরি আয়না ঘরে তোমাদের লটকানো হবে।’

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের ষোলশহরে আয়োজিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গুপ্তহত্যা’র শিকার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের পূর্ববর্তী সমাবেশে এসব কথা বলেন আইন কলেজের শিক্ষার্থী সাদিয়া জাহান।

সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আয়েজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, খান তালাত মাহমুদ রাফি, সাইফুর রহমান খান, নিলা আফরোজ সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সমাবেশে চট্টগ্রাম মহসিন কলেজের শিক্ষার্থী নিলা আফরোজ তার বক্তব্যে বলেন, ’৫আগস্টের পরে বিভিন্ন হত্যাকাণ্ডে প্রশাসন নীরব ভূমিকা কেন জানতে চাই। সম্মুখ সারিতে আন্দোলন করা ভাইদের গুপ্ত হত্যা করছে আর আপনারা চুপ। গুপ্ত হত্যার সাথে জড়িতদের বিচার না করলে পুনরায় বিপ্লব ঘটবে।’

এসময় চবির শিক্ষার্থী রাসেল আহমেদ বলেন, ’জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনে থেকে লড়াই করেছে। অথচ আজকে আমার ভাইদের হত্যা করা হচ্ছে সরকার প্রশাসন নিরব। আওয়ামী লীগের খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে প্রশাসন তাদের এখনো আটক করতে পারছে কেন?’

রাসেল আরো বলেন, ’এগুলো অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টার ব্যর্থতা। আমরা তো আপনাদের শুধু ক্ষমতার জন্য উপদেষ্টার আসনে বসায় নিই। দ্রুত আইনগতভাবে ব্যবস্থা নেন নইলে পুনরায় অভ্যুত্থান হবে।’

চবি’র আরেক শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি তার বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করেন, কেন এখনো গুপ্ত হত্যা চলছে? এখনো কেন আমার বোনদের নির্যাতন করা হচ্ছে? এসব জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

রাফি বলেন, ’যে সব প্রশাসন চেয়ারে বসে নীরব ভূমিকা পালন করে তাদের চাটাই করতে হবে। যদি তা না করে ১৬বছরের একজন স্বৈরশাসককে যেভাবে বিতাড়িত করেছি সেভাবে আপনাদেরও করবো। আমরা দ্রুক সকল হত্যাকারীর বিচারের দাবি জানাচ্ছি।’

সমাবেশ শেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গুপ্ত হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল ষোলশহর রেলস্টেশন থেকে শুরু করে ২নম্বর গেইট গিয়ে শেষ হয়।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...