শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে আহত ৬

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অধিপত্য বিস্তার ও স্বৈরাসার আওয়ামীলীগে এক নেতাকে দলের ভিড়ানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ৬ জনের অধিক নেতা কর্মি আহত হয়েছেন।

বুধবার(১৮ ডিসেম্বর) দুপুর দেড়টার সময় ভাটিয়ারী হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, স্থানীয় বাসিন্দা সফিউল আজম নয়ন, ভাটিয়ারী ৬নং ওয়ার্ড যুবদলের সহ সম্পাদক আশরাফ উদ্দিন রুমন, ইউনিয় ছাত্রদলের সহ সম্পাদক আরিফুল ইসলাম ঝিকু ও মিজানুর রহমান তাজু।

জানা যায়, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ও ৬নং ওয়ার্ড মেম্বার অহিদ উদ্দিনের সহযোগী জনৈক মোহাম্মদ মামুন নামে এক ব্যক্তি বিগত স্বৈরাসারের সরকারের সময় সরকারি নানা সুবিদা নিয়েছেন। স্বৈরাসার সরকার পতনের পর মামুন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান তাজুর হাত ধরে বর্তমানে বিএনপির নানা কর্মসূচীতে অংশ গ্রহণ করে বিএনপি নেতা পরিচয় দিচ্ছে। এতে প্রতিবাদ মুখর হয়ে উঠে ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম ঝিকু।
বুধবার দুপুরে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলঘ্ন স্থানে মামুন আওয়ামীলীগ থেকে বিএনপিতে আসা নিয়ে তাজু ও ঝিকুর মধ্যে কেথা কাটাকাটি হয়। তা মারামারিতে রূপ নেয়। পরে স্থানীয় বিএনপির নেতা কর্মি ও লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সম্পাদক মো. আরিফুল ইসলাম ঝিকু বলেন, স্বৈরাচারের দোসরদের দলের ভিড়ানোর নিয়ে তাজুর সঙ্গে কথা কাটাকাটির এক পযায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আমিসহ কয়েকজন দলের নেতা কর্মি আহত হয়েছেন।

আহত বিএনপি সমর্থক মিজানুর রহমান তাজুর ভাই মোস্তাফিজ বলেন, তাজুর উপর হামলাকারীরা আওয়ামীলীগের দোসর। তারা পরিকল্পিতভাবে হামলা করেছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিুবর রহমান বলেন, দুই পক্ষের মারামারি হয়েছে বলে শুনেছি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ আর ইমন/মোসলেহ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...