শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গুলিয়াখালীতে পরিবেশ দূষণ ও প্রাণী সংকট নিয়ে সচেতনতামূলক ফিল্ডওয়ার্কে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ২৪তম ব্যাচের স্নাতক পড়ুয়া শিক্ষার্থীরা গুলিয়াখালী সি বিচে ফিল্ডওয়ার্কে অংশগ্রহণ করেছেন। বিভাগের চেয়ারম্যান জুয়েল দাশ , বিভাগের সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল এবং লেকচারার আকিব আল ওয়াদুদ আলমের নেতৃত্বে আয়োজিত এ কর্মশালায় ইলেকট্রনিক জার্নালিজম ও ফটোজার্নালিজম বিষয়ক হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান শিক্ষার্থীরা।

ফিল্ডওয়ার্কের মূল আলোচ্য বিষয় ছিল গুলিয়াখালী সি বিচে পর্যটকদের কারণে সৃষ্ট দুষণ এবং এর প্রভাব। পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্যের সংকট ও জেলেদের কারণে বিলুপ্ত প্রায় প্রাণীদের মৃত্যু নিয়ে গবেষণামূলক কাজ করেন শিক্ষার্থীরা।

ফিল্ডওয়ার্ক চলাকালে একটি মৃত কাছিমের দেহ ভেসে আসতে দেখা যায়, যা পরিবেশ দূষণ এবং মানুষের অসচেতনতার জোরালো প্রমাণ হিসেবে উপস্থাপিত হয়। শিক্ষার্থীরা এ বিষয়ে তথ্য সংগ্রহ এবং ছবি ধারণ করেন।

ফিল্ডওয়ার্ক শেষে জুয়েল স্যার বলেন, “এ ধরনের কাজ শিক্ষার্থীদের বাস্তবমুখী সাংবাদিকতা শেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ফিল্ডওয়ার্কটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শিক্ষণীয় এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে অনন্য উদাহরণ হয়ে থাকবে।

ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...