রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে মুসল্লিদের ওপর সাদপন্থী সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদ এবং সন্ত্রাসি কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন রাঙ্গুনিয়ার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও শুরায়ে নেজামের দাওয়াতী সাথীরা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে চন্দ্রঘোনা আধুর পাড়া ঈদগাহ ময়দান হতে শুরু হয়ে লিচুবাগান- ফেরিঘাট দিয়ে দোভাষী বাজার ঘুরে লিচুবাগানে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
রাঙ্গুনিয়া উপজেলা হেফাজতে ইসলামীর সভাপতি মাওলানা মুফতি আবদুল কাদের এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এরশাদুল আলম মাসুদের সঞ্চালনায় সমাবেশে ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ও বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা হেফাজতে ইসলামীর সিনিয়র সহ সভাপতি এনামুল হক কাসেমী, মেহেরিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আনাচ মাদানী, হেফাজতে ইসলামী রাঙ্গুনিয়ার সহ সভাপতি ক্বারী মুহাম্মদ ইসমাঈল,সহ সভাপতি মাওলানা নেছার আহমদ,সহ-সভাপতি মাওলানা নাছির উদ্দিন, মাওলানা ওসমান, সাধারণ সম্পাদক মাওলানা কারী মিজান,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ঈমরান প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া হেফাজতে ইসলামীর সহ সাধারণ সম্পাদক মাওলানা বাহাদুর খান, মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন, মাওলানা মীর মুহাম্মদ হেলাল, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা নুরুল আজিম, মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন, মাওলানা আবুল ফয়েজ, হাফেজ মুহাম্মদ মাহবুব, মাওলানা জানে আলম, মাওলানা মুহাম্মদ ওসমান, মাওলানা আব্দুল খালেক প্রমুখ।
এ আর ইমন/দেলোওয়ার/চট্টলা২৪

