শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ মিনারে ফুল দেওয়ার ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

 

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে শহীদ মিনারে ফুল দিয়ে ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে গণ্ডামারা ইউনিয়নের যুবলীগ নেতা শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে বাঁশখালী থানা পুলিশের একটি টিম গণ্ডামারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শাহাদাত হোসেন গণ্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ গণ্ডামারা এলাকার বাসিন্দা। তার পিতার নাম রশিদ আহমদ।

পুলিশ জানায়, কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগ নেতা মিলে স্থানীয় হাদির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে উস্কানিমূলক দলীয় কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেনকে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “শহীদ মিনারে ফুল দিয়ে ছবি-ভিডিও প্রচার এবং উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...