শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রেমের বিয়ে থেকে ট্র্যাজেডি, স্ত্রীর লাশ রেখে পালানোর সময় স্বামী আটক

কক্সবাজারের চকরিয়ায় স্ত্রী রুমানার মরদেহ রেখে পালানোর সময় নুরুল আলম সিকদার নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আলম ও তার স্ত্রী রুমানা রামুর ছদরঘোনায় ভাড়া বাসায় থাকতেন। পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনের শিকার হন রুমানা। চট্টগ্রামে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে চকরিয়া এলাকায় তিনি মারা যান।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক মো. ইয়াসিন মিয়া জানান, “নুরুল আলম সিকদারকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা রামু থানা গ্রহণ করবে।”

  • উল্লেখ্য, টেকনাফের হোয়াইক্যং মিনা বাজার এলাকার কৃষক নুরুল ইসলামের মেয়ে রুমানা আক্তার (২১) এক বছর আগে কক্সবাজার কালুর দোকান এলাকার মোহাম্মদ ছৈয়দের ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেছিলেন।

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...