শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগে ৭দিনের আল্টিমেটাম

চট্টলা২৪ ডেস্ক: চট্টগ্রামে বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের অগ্রগতি জানাতে শিক্ষা মন্ত্রণালয়কে সাতদিন সময় বেঁধে দিয়েছে ‘বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন’। এর মধ্যে নিয়োগ সম্পন্ন বা এ বিষয়ে অগ্রগতি না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে নগরীর জিইসি মোড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন।

গত ৬ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ব্যানারে কিছু শিক্ষার্থীর আন্দোলনে অস্থিতিশীল পরিস্থিতিতে পদত্যাগ করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন, উপ-উপাচার্য কাজী শামীম সুলতানা এবং কোষাধ্যক্ষ তৌফিক সাঈদ।

এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সংবাদ সম্মেলনে বেসরকারি প্রতিষ্ঠানটি আবার চসিকের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেন। উপাচার্য পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক কাউকে খোঁজা হচ্ছে, এমন তথ্যও দেন মেয়র।

এ অবস্থায় আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন ডেকে বলেন, ‘সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পার্থক্য আছে। ভিসি ছাড়া সরকারি বিশ্ববিদ্যালয় দীর্ঘসময় চলতে পারে, কারণ সেটা সরাসরি সরকার পরিচালনা করে। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় এভাবে চলে না। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের চারটা ক্যাম্পাস আছে। সকল কর্মকর্তা-কর্মচারীর বেতন ভাতাসহ নানাবিধ খরচের বিষয় আছে যাতে ভিসি এবং ট্রেজারারের স্বাক্ষরের প্রয়োজন।’

‘এখন এ বিশ্ববিদ্যালয় যদি বন্ধ হয়ে যায় অবশ্যই এর দায়ভার শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে। এজন্য দ্রুততম সময়ের মধ্যে ভিসি, প্রোভিসি, ট্রেজারার নিয়োগ দিতে হবে।’

তবে আগের ট্রাস্টি বোর্ড থেকে কাউকে নিয়োগ দেওয়া হলে আন্দোলনকারীরা সেটা না মানার ঘোষণা দেন।

আন্দোলনকারীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী প্রান্ত বড়ুয়া বলেন, ‘আমাদের একটা প্রতিনিধি টিম ৯ ডিসেম্বর ঢাকায় গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। তাদের প্রস্তাব দেওয়া হয় একজন সৎ, নিষ্ঠাবান ও জুলাই স্পিরিট ধারণ করে এমন কাউকে আমাদের ভিসি, প্রো-ভিসি বা ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। কিন্তু প্রায় ১২ দিনেও এ সংক্রান্ত কোনো আপডেট পাইনি। আমরা ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের একটা লিস্ট আবারও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবো। আগামী সাত কর্মদিবসের মধ্যে আমাদের এ বিষয়ের একটা অগ্রগতি জানাতে হবে।’

সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুম, খুন ও গুপ্তহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়েছে।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...