শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাঁশখালী  প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউপির মধ্যম ইলশা ইউনিক ব্রাদার্স ক্লাবের উদ্যোগে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত উদ্‌বোধনী খেলায় আমেরিকা প্রবাসী মো. নুরুল আবছারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরি, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাহারছড়া বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার আজিম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাজ্বী ছাবের আহমেদ, দক্ষিণ জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক নয়ন মনি, অ্যাডভোকেট মিজানুর রহমান, ব্যাংকার হামিদুল ইসলাম, সাংবাদিক রিয়াদুল ইসলাম রিয়াদ, বিএনপি নেতা আকবর হোসেন জামশেদ, ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম, কাথরিয়া ইউপি তরুণ দলের সভাপতি সোহেল, শামশু ড্রাইভার, মো. সেলিম প্রমুখ।

উদ্বোধকের বক্তব্যে বিএনপি নেতা দেলোয়ার আজিম বলেন, ‘জিয়াউর রহমান যেমন ক্রীড়া প্রেমিক ছিলেন, তেমনি তারেক রহমানও ক্রীড়াকে ভালোবাসেন। তিনি একজন ক্রীড়া প্রেমী মানুষ। আমি নিজেও ব্যক্তিগতভাবে ক্রীড়া সম্পর্কিত সব খেলার খোঁজ খবর রাখি। ফুটবল বা ক্রিকেট সবকিছুতে সব সময় আমাকে পাবেন।’

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরি বলেন, ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই একতা। রাজনীতিতে যেমন জয়-পরাজয় রয়েছে, খেলাতেও জয়-পরাজয় রয়েছে। আমি আজ দুই দলের খেলা দেখে মুগ্ধ। এভাবেই বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবলকে বাঁচিয়ে রাখতে হবে। এ সময় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের বাকী পর্ব আয়োজনের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন শাহজাহান চৌধুরি।’

উদ্‌বোধনী খেলায় বোয়ালখালী নিরিবিলি ফুটবল ক্লাবকে ১-২ গোলে হারিয়ে পতেঙ্গা জে বি স্পোর্টিং ফুটবল ক্লাব জয় লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পতেঙ্গা স্পোর্টিং ফুটবল ক্লাবের মো. নয়ন।’

এ আর ইমন/রিয়াদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...