শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সন্দ্বীপে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সন্দ্বীপ প্রতিনিধি: শনিবার(২১ ডিসেম্বর) বাদ মাগরিব জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূঞাঁর উপস্থাপনায়িউপজেলার হারামিয়া খন্তারহাটস্থ আইবি সন্দ্বীপ উপজেলা কার্যালয়ে দেশের চলমান সংকট নিরসনে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, ইসলামি দাওয়াহ সেন্টার ঢাকার পরিচালক মুফতি সামছুদ্দোহা আশরাফী দা.বা.বলেন, ‘দেশের চলমান সকল সংকট নিরসনে ওলামায়ে কেরামকে চৌকস, দায়িত্বশীল, আন্তরিক, ঐকান্তিক ও যুগান্তকারী ভূমিকা রাখতে হবে।’
তিনি ২৪এর অভ্যুত্থানে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর অগ্রণী ভূমিকার বিষয়ে মিডিয়া সন্ত্রাস ও বৈষম্যের বিষয়ে আক্ষেপ ও দুঃখ প্রকাশ করে বলেন, ’আমাদের প্রত্যেককে মিডিয়ার ভুমিকায় অবতীর্ণ হতে হবে। সময়কে ধারণ করে নেতৃবৃন্দকে যুগান্তকারী ভূমিকা রাখতে হবে। দেশের চলমান জাতীয়, আন্তর্জাতিক,ধর্মীয়,রাজনৈতিক,সাংগঠনিক ও দাওয়াতে তাবলীগ এর বিরাজমান সংকট নিরসনে আমাদেরকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

এতে আরও উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা মাঈনুদ্দিন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড সভাপতি মুফতি কেফায়েত উল্লাহ সাহেব , জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি মাস্টার মাকসুদুর রহমান সাহেব , দাওয়াতে তাবলিগের জিম্মাদার মাওলানা আনজার শাহ, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ সভাপতি মুফতি শেখ জাহেদুল ইসলাম, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মু.জিহাদুর রহমান প্রমুখ।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...