চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে বন্দর থানার নেভাল বার্থ-৬ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর।
মরদেহের পরনে ছিল নীল রঙের ফুল জিন্স প্যান্ট, কালো ম্যাগি হাতার হুডি এবং সাদা হাফ হাতার গেঞ্জি।
সদরঘাট নৌ-পুলিশের ওসি মোহাম্মদ একরাম উল্লাহ জানান, মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের কাজ চলছে।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

