শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তান থেকে ৮১১ কনটেইনার পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আলোচিত জাহাজ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) রবিবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত থেকে পণ্যবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং ভিড়েছে। জাহাজটি ৮১১টি (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার বহন করে চট্টগ্রাম বন্দরে আসে।

শিপিং এজেন্ট কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইনস লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা জানিয়েছেন, “জাহাজটি এবার দ্বিগুণ কনটেইনার নিয়ে কম সময়ে এসেছে, যা ব্যবসায়ীদের খরচ সাশ্রয় করেছে।”

জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে ১১৩টি কনটেইনার নিয়ে করাচি পৌঁছায় এবং সেখান থেকে আরও ৬৯৮টি কনটেইনার বোঝাই করে চট্টগ্রামে আসে। কনটেইনারগুলোর মধ্যে ৮৬ শতাংশ পণ্য পাকিস্তান এবং ১৪ শতাংশ পণ্য সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও উপ-কমিশনার সাইদুল ইসলাম জানান, আইজিএমের তথ্যানুযায়ী, জাহাজটিতে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। মোট ২৮৫ কনটেইনারে ১ লাখ ৪৮ হাজার ২০০ ব্যাগে প্রায় সাড়ে ৭ হাজার টন চিনি বহন করা হয়েছে। এছাড়া ১৭১ কনটেইনার ডলোমাইট, ১৩৮ কনটেইনার সোডা অ্যাশ, ৪৬ কনটেইনার কাপড়ের রোল, ১৮ কনটেইনার আলু, এবং ২০ কনটেইনার আখের গুড় আমদানি করা হয়েছে।

এই জাহাজটির আগমন পণ্য পরিবহনে সময় ও খরচ উভয়ই কমিয়ে দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...