চট্টগ্রামে নির্বাচনী ব্যবস্থা সংস্কার নিয়ে মতবিনিময় সভায় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার মন্তব্য করেছেন যে, প্রশাসন আর কখনো নির্বাচনে পক্ষপাতিত্ব করতে চায় না। রবিবার (২২ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “প্রশাসনের কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন চেয়ে কাজ করবেন এবং তারা আর কোনো পক্ষের পক্ষে ব্যবহৃত হতে চান না।”
ইভিএম ব্যবহারের বিষয়ে বদিউল আলম বলেন, “ইভিএমের ব্যবহারের প্রশ্নই আসে না, এটি বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনও একমত হয়েছে।”
হলফনামায় তথ্য গোপন সংক্রান্ত প্রশ্নে তিনি জানান, “প্রার্থীদের হলফনামায় অনেক ভুয়া তথ্য থাকে, যা গোপন করা হয়। এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করার চিন্তা করছি, তবে তা চূড়ান্ত হয়নি।”
তিনি আরও বলেন, “নির্বাচন ব্যবস্থা সংস্কারে আমাদের লক্ষ্য সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, যাতে গণতন্ত্র আরও শক্তিশালী হয়।”
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

